আপনি কি আবেগের বসে সবাইকে সব কাজ ফ্রিতেই করে দিচ্ছেন?
আবেগের বসে কোন কাজ ফ্রিতে করে দিলে সেখানে কি নিজের কোন মুল্য পাওয়া যায়? চলুন সেটা নিয়ে আজকে আজকে আলোচনা করা যাক।
মনে করুন আপনি একটা ঘড়ি বিশ হাজার টাকা দিয়ে কিনলেন। কিছুদিন ব্যাবহার করার পরে একদিন আপনার সেই ঘড়িতে একজন চুরি করে নিয়ে গেলো। আপনার মনের অবস্তা কেমন হবে? আমি নিশ্চিত করে বলতে পারি আপনি হতাশ হবেন এবং আফসোস করবেন।
কিন্তু সেই একই ঘড়ি যদি আপনি লটারির মাধ্যমে বিনামুল্যে পেতেন? তাহলে সেটা যদি চুরি হতো, তবে অতোটা মন খারাপ হতো না। কেন হতো না? তখন মনে মনে এই বলে সান্তনা দিতে পারবেন যে, সমস্যা নাই। টাকা দিয়ে তো আর কিনি নি। আর তাছাড়া সেটা চুরি না হলেও আমরা সেই ঘড়িটা অতোটা যত্ন করতাম না। অবহেলা করে ফেলে রাখতাম। কারণ এটার জন্য কোন মুল্য দিতে হয় নি। কিন্তু সেই ঘড়িটাই বিশ হাজার টাকা দিয়ে কিনলে চিত্র পাল্টে যেতো। তখন আমরা সেটা যত্ন করে হাতে পড়তাম, সব লোকের হাতে দিতাম না। চকচকে রাখার চেষ্টা করতাম। কারণ এই ঘড়িটার দাম আছে।
যদিও দুইটা ঘড়ি একই। দামের কারনে তাদের সাথে দুই রকম আচরন করা হচ্ছে। আমাদের আশেপাশের সকল কিছুই আসলে এমনি। যেই জিনিস আমরা দাম দিয়ে নিয়েছি। তাদের দিকে আপনা বেশি মনোযোগ দেই। আমরা।মানুষেরাও এমন। কখনো যদি নিজেকে কোন স্থানে সবার সাথে উদারভাবে আচরণ করেন। তবে আপনি একটা ফ্রি পার্সন হয়ে যাবেন। তখন দেখা যাবে আপনি আর মানুষের কাছ থেকে আগের মতো মুল্য পাচ্ছেন না।
আমাদের প্রতিটা মানুষেরই উচিৎ নিজেদের একটা ভ্যালু ক্রিয়েট করা। কাউকে বিনামুল্যে উপকার করলে আপনার সেই উপকারের কোন দাম থাকবে না। সামর্থবান ব্যাক্তিদের কোন কাজে উপকার করার আগে অবশ্যই আপনার উচিৎ তাদের কাছ থেকে আপনার মজুরি সম্পর্কে কথা বলে নেওয়া।
কখনো মানুষের সামনে সেই ফ্রি লটারির ঘড়ি হবেন না। যদি কখনো কোন সমাজে ভ্যালুলেস হয়ে যান তবে আপনি হারিয়ে গেলেও আর কেউ আফসোস করবে না। আপনার সাথে যাচ্ছেতাই ব্যাবহার করা হবে। তখন আপনার উচিৎ হবে সেই স্থান ত্যাগ করে নতুন স্থানে সবকিছু নতুনভাবে শুরু করা।
বড় কথা হলো সবাই সুধু মানুষকে উপকার করতে বলে। তবে আমি এমনটা বললাম না।
#Abdul_Awal



Comments
Post a Comment