The importance of Bore:

কখনো কি বোর হয়েছেন? কখনো কি মনে হয়েছে যে, এই সময়টাতে কিছুই করার নেই আমার, কি করবো ভেবে পাচ্ছি না, বা কি করে সময় কাঁটাবো সেটা খুঁজে পাচ্ছি না। তাহলে আপনাকে স্বাগতম। আমাদের জীবনে বেঁচে থাকার জন্য বোরিং হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। কেন? কারণটা বলছি।

মনে করুন আপনাকে একটা ঘড়ে আটকে রাখা হলো। সাথে মোবাইল ফোন, ইন্টারনেট কোন কিছুই দেওয়া হল না। ঘড়ের ভিতরে আপনি কয়েকটা কাগজ আর একটা পেন্সিল পেলেন। তারপর ধরুন আপনার আরেকজন বন্ধুকে আরেকটা ঘড়ে আটকে দেওয়া হলো এবং তার সাথে দেওয়া হলো একটা স্মার্ট ফোন আর সাথে ইন্টারনেট। দুইজনকেই এক সপ্তাহের জন্য সেই ঘড়ে আটকানো হল।

এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনার বন্ধু তখন কী করবে? আর আপনিই বা তখন কী করে টাইম পাস করবেন?

উত্তরটা খুব সহজ। আপনার বন্ধু তখন মোবাইলে ব্রাউজিং শুরু করবে। টিকটক, ইন্সটাগ্রাম টাইম পাস করার একটা ভালো মাধ্যম। বলতে গেলে সহজেই তার এক সপ্তাহ কেঁটে যাবে। এবং এই এক সপ্তাহে সে আহামরি কোন কিছু করতে পারবে না। বলতে গেলে সম্পুর্ণ সপ্তাহটি তার নষ্ট হয়েছে ধরা যেতে পারে।



কিন্তু আপনিও তো সেই ঘড়ের মধ্যে ছিলেন? সেখানে আপনি টাইম পাস করার জন্য কি করবেন? যেহেতু আপনার কাছে কাগজ এবং পেন্সিল আছে। তাই আপনি হয়তো আঁকিবুঁকি করা শুরু করবেন বা লেখালেখি শুরু করবেন। আপনার মনের ভেতরের লুকোনো কথাগুলোকে কাঁগজে ফুটিয়ে তোলার চেষ্টা করবে। হ্যাঁ। এই জিনিসগুলোই আপনাকে প্রকাশ করতে সাহায্য করবে। আপনি এসবের দ্বারা নিজের একটা পরিচিতি পেতে পারেন। এসব সৃজনশীলতা। এই কাজের ফলে আপনার ব্রেন যেমন উন্নত হবে, তেমনি এগুলো আপনার মূল্যবান সম্পদ হয়ে থাকবে।


তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারলাম? আপনি নিজে যদি ক্রিয়েটিভ কিছু তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই সৃজনশীল কিছু ভাবতে হবে। এর এই ভাবার কাজটা কোন ফ্রেন্ডের আড্ডায় বসে করা যায় না। মোবাইলে স্ক্রলিং করতে করতে করা যায় না। আপনাকে একটা ঘড়ে বসে বোরিং হয়ে হবে। তবেই আপনার মাথায় সৃজনশীলতা চিন্তা আসবে। বিজ্ঞানী, লেখক, নির্মাতা, এরা প্রতিটা সৃজনশীল কাজই করেন একা বসে। একা বিছানায় শুলে তবেই নানান চিন্তা মাথায় আসবে।


অনেকের মুখেই আজকাল একটা কথা শোনা যায়। তারা নাকি টাইম পাস করার জন্য কোন একটা মাধ্যম খুঁজতে চায়। অনেকেই টাইম পাস করার জন্য সোশাল মিডিয়া, টিকটক ব্যাবহার শুরু করেন। এরা নিজেদের জীবন থেকে যে কি পরিমান সময় অপচয় করে তা কল্পনার বাইরে। অপ্রয়োজনে মোবাইল স্ক্রল করে যেই সময়টা আমরা নষ্ট করি, সেই সময় কী আসলেই মুল্যহীন? আমাদের জীবনের সময় খুব সামান্য। তাই কোন বুদ্ধিমান মানুষের উচিৎ হবে না যাস্ট টাইম পাসের নাম করে মুল্যবান সময়গুলো নষ্ট করা। সৃষ্টিকর্তা আপনাকে বুদ্ধি দিয়েছেন নতুন কিছু উদ্ভাবনের জন্যই। তিনি আপনাকে এতো জটিল একটা মস্তিস্ক দিলেন। আর আপনি সেটা হেলায় ফেলায় ফেলে রাখলেন, এটা সৃষ্টিকর্তার অবদানের সাথে অবমাননা করার শামিল।


সোশাল মিডিয়া আমাদের আনন্দ দিচ্ছে নিয়মিত। কিন্তু এটা আমাদের কাছ থেকে সময়কে কেড়ে নিচ্ছে। ঘন্টার পর ঘন্টা সময় আমরা এখানে দিয়ে দিতে পারি। সোসাল মিডিয়াগুলো বানানো হয়েছে এভাবেই যাতে মানুষ এখানে তাদের সময় দেয়। প্রতিটা কম্পানি এটাই চায় যে আপনি তাদের তৈরি করা app এ সময় দিন। কিন্তু আপনার তো সময়ের মূল্য থাকা উচিৎ। আপনি কেন তাদের আ্যলগরিদমের ধাঁধায় আটকাবেন? আমার যেটা ভালো মনে হবে আমি সেটা করবো।

প্রতিটা মানুষেরই নিজেদের ব্যাক্তিগত আ্যলগরিদমে চলা উচিৎ। যেখানে আপনার যেটা পছন্দ হবে সেটাতে গুরুত্ব দিবেন।


প্রথম প্রথম আমার ইন্টারনেট ছিলো না। ওই সময়গুলোতে আমি দারুন লেখতাম। এখন সেসব লেখা পড়ে আমি নিজেই অবাক হয়ে যাই যে এটা আমি লিখেছিলাম? এতো ভালো লেখা?

এখন ইন্টারনেট আসার পর থেকে আমার মনোযোগ নানান জায়গাতে ভাগ হয়ে গেছে। এখন কেন যানি চেষ্টা করলেও আগের মতো লেখতে পারি না।

আগের সমগুলোতে প্রচন্ড বোর ফিল করতাম। সারাদিন কি করবো কিছুই ভেবে পেতাম না। সেই থেকেই লেখালেখি শুরু করেছিলাম। তখন সহজে দিল কাঁটতে চাইতো না। কিন্তু বর্তমানে এসে আমি কেন যানি সময়ই খুঁজে বের করতে পারি না নিজের জন্য। সারাদিন আহামরি কাজ করি তাও না। কিন্তু সময় কোথায় যায় এতো? মনে হয় দিনগুলো খুব দ্রুত কেঁটে যাচ্ছে।


এখনো সেই দিনগুলো মিস করি, যখন সময় কাঁটতো না বলে লিখতে বসতাম। এখন হয়তো সেই সময়টা সোসাল মিডিয়া দখল করে রেখেছে।



Keyword: বোরিং (Boring) সময় কাটানো (Passing Time/Time Pass) সৃজনশীলতা (Creativity) একাকীত্ব (Solitude/Loneliness) সময় নষ্ট (Wasting Time) সোশ্যাল মিডিয়া (Social Media) মনোযোগ (Concentration/Focus) লেখালেখি (Writing) মস্তিষ্ক (Brain) ব্যক্তিগত অ্যালগরিদম (Personal Algorithm) উদ্ভাবন (Innovation/Invention) সময় মূল্য (Value of Time) আত্ম-প্রকাশ (Self-expression) চিন্তা (Thought/Thinking) 


Comments

Popular Posts