Contacts

 অনেকদিন পর মনে হলো নিজের ফোনের কন্টাকে অনেকগুলা নাম্বার জমে আছে। কিছু অপ্রয়োজনীয় নাম্বারগুলো ডিলিট করে ফেললে কেমন হয়? অনেকদিন ধরে ডিলিট করা হয় না। তাই আজকে ডিলিট করার নিয়তে ফোনটা হাতে নিলাম। শুরু থেকে সিলেক্ট করা আরাম্ব করলাম। কার কার নাম্বার কাঁটা যায়?



Abida ❤️:  আমার অনেক আগের একজন প্রেমিকা ছিলো। আমাকে প্রচন্ড পরিমানে ভালোবাসতো। দুজন সমবয়সী ছিলাম কিনা। কিন্তু পরে বুঝতে পারলাম ছেলেদের ছেলে মেয়েরা দ্রুত ম্যাচিউরড হয়ে যায়। ওর বিয়ে হয়ে গেল অল্প দিনের মধ্যেই। বিয়ের পরে ওর সাথে আর কখনোই আমার যোগাযোগ হয় নি। তাহলে এই নাম্বার দিয়ে আর কি হবে? এটা মুছে দিলেই বরং ভালো হবে।


Alif (fr): আলিফ আমার ক্লাসমেট ছিলো। যখন ইন্টারে পড়াশুনা করি। তখন ও আমার বেস্ট ফ্রেন্ড ছিলো। তখন দুই বন্ধু মিলে যে কি পরিমান আড্ডা দিতাম। সেটা বলার বাইরে। অনেক ভালো বন্ধু ছিলাম আমরা। HSC পরিক্ষার পরে আমি অন্য ভার্সিটিতে ভর্তি হলাম। আর ও অন্য এক্কটা ভার্সিটিতে ভর্তি হলো। তখনো মাঝে মাঝে কথা হতো। মাসে একদিন। তারপর কথার পরিমাণ আস্তে আস্তে আরো কমতে লাগলো। বছরে একদিন প্রায়। তবে এখন আর কথাই হয় না। ও কেমন আছে, সেটা আমার নিজের একবারও জানার প্রয়োজন বোধ হয় নি। এটাও কেঁটে দেই। ডিলিট করার সময় মনে পড়লো, ও যেদিন প্রথম আমার দিকে ডান হাত বাড়িয়ে দিয়েছিলো আর বলেছিলো, আজকে থেকে আমরা বন্ধু।


Bellal (fr): আমার কোচিং ক্লাসমেট। কোচিংয়ে আমরা ভালো বন্ধু ছিলাম। কিন্তু এখন ওর সাথে আর কথা হয় না। এখন যদি আমি নিজেও ওর সামনে গিয়ে দাঁড়াই তাহলে ও হয়তো আমাকে চিনবেই না। অনেক কষ্টে পরিচয় দিতে হবে হয়তো। জীবনের এই পর্যায়ে এসে মনে হলো, পরিচয় তো অনেক মানুষের সাথেই ছিলো। কিন্তু কালের পরিক্রমায় আস্তে আস্তে সম্পর্কও ভোতা হয়ে যায়। ওকেও আর মনে হয় না রেখে কোন লাভ হবে। এই বন্ধুটা হয়তো আর কোন কাজে আসবে না আমার। সুতরাং রেখে লাভ কি?


Dalwar(fr): দেলোয়ার আমার ভালো একজন বন্ধু ছিলো। বলতে গেলে সকল বন্ধুদের চাইতে ভালো বন্ধু ছিলো ও। আমি কখনোই ওর সাথে যোগাযোগ বন্ধ করার চেষ্টা করি নি। একদিন ফোন দিতে গিয়ে ওর নাম্বার বন্ধ পেলাম। এটা স্বাভাবিকই হতে পারতো। কিন্তু হলো না। টানা সাতদিন ধরে চেষ্টা করার পর আমিই ক্লান্ত হয়ে গেলাম। হয়তো এই সিম আর ইউজ করে না। দেলোয়ার এখন পর্যন্ত আমাকে ফোন দেয় নি। হয়তো আমার নাম্বারটা হাড়িয়ে ফেলেছে সেই সিমের সাথে। এখন ও কোথায় আছে সেটাও আমি জানি না। আমিও নিজের স্থান পরিবর্তন করে ফেলেছি অনেক আগেই। তাই আমাদের সাথে আর বাকি জীবনে দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। অনেক আগেই সেই বন্ধুত্ব শেষ হয়ে গেছে। এই বন্ধ সিমের নাম্বারটা আর রেখেই বা কি হবে?


Era (stu): ইরা আমার ছাত্রী ছিলো। ওকে টিউশনি করাতাম। ইরা যখন ইন্টারে উঠলো তখন ওকে পড়ানো শুরু করলাম। খুব সুন্দরী মেয়ে ছিলো। ছাত্রী তেমনটা ভালো ছিলো না। তবুও ওর জন্য আমি কম চেষ্টা করি নি। অনেক চেষ্টা করেছি। আমার কাছে এক বছর পড়েছিলো ইরা। কিন্তু পড়া বাদ দেওয়ার পর থেকেই আমার সাথে ওর ব্যাবহার পালটে যায়। ও আমাকে নিয়মিত ফোন দিতে থাকে। আমার খোঁজখবর রাখতে আরাম্ব করে। আমি বুঝতে পারি আমাকে ওর ভালো লাগতে শুরু করেছে। কেমন ভালোবাসে আমি জানিনা। তবে ওর কথায় আমি বুঝতে পারি অনেক কিছু। প্রথম প্রথম আমি ওকে অতোটা পাত্তা দিতাম না। এড়িয়ে চলার চেষ্টা করতাম। একসময় ইরা আমাকে বলে, ও কেবল আমাকেই বিয়ে করবে এবং আমার জন্যই অপেক্ষা করবে। তখন আমি কোন কথা বলি নি। ইরা আমাকে অনেকদিন ধরেই ফোন দেয় না। হয়তো অন্য কারো সাথে বিয়ে হয়ে গেছে। ওর কথাটা ও হয়তো রাখতে পারে নি। ছোট ছিলো তো, মনের মধ্যে অনেক চিন্তা আসে ওই বয়সে, যখন বড় হলো, বাস্তবতা বুঝলো। তখন হয়তো ভেবেছিলো, কথা রাখার বৃথা চেষ্টা না করাই শ্রেয়।


Faruk(fr): এটা আমার কলেজ লেভেলের ক্লাসমেট ছিলো। কোন একটা কারণে ওর নাম্বারটা নিয়ে সেভ করে রেখেছিলাম, বাট ওকে আর কল দেওয়া হয় নি। দিলেও আমাকে আর চিনবে না।


Korim sir: করিম স্যার আমাদের গণিত শিক্ষক ছিলেন। স্যারদের দেখা হলে সালাম দেওয়া যায়। কিন্তু স্যারদের ফোন দেওয়া যায় না। দিলে চিনবেও না। যদি কখনো গ্রামে যাই। তাহলে স্যারের সাথে দেখা করবো। নাম্বার রেখে কোন কাজ নেই।


Lila Vabi: সে আমাদের মেসেজ রান্না করতো। আমাদের সাথে তার কতো রকম যে কথা হতো। রান্না কেমন সেটা নিয়ে এখন কথা না বলি তবে তার ব্যাবহার ও আমাদের জন্য ভালোবাসার শেষ ছিলো না। মেস জীবন শেষ হয়েছে প্রায় ত্রিশ বছর হতে চলল। ভাবি কেমন আছে কোন খোঁজখবর নেই।


Ma: এতোক্ষন পর্যন্ত সব ঠিক ছিলো। এখানে এসে আমার কেমন জানি লাগতে লাগল। আমার মা মারা গেছে আজ থেকে পাঁচ বছর আগে। এই নাম্বার থেকে যে কত কল আসতো। পাঁচ বছর ধরে এই নাম্বারে কোন ফোন আসে না। সিমটারও মনে হয় এতোদিনে রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে। যেই নাম্বারটা ছিলো এতো আবেগ মাখানো, একটু অসুস্থ হলেই যাকে ফোন দিয়ে মনের মতো করে বলা যেত, যিনি নিয়মিত আমাকে ফোন দিয়ে খেয়েছি কিনা খোঁজখবর রাখতো, সেই নাম্বারটা ডিলিট করি কিভাবে? আমার হাত কাঁপছে। এই নাম্বার ডিলিট করলে যেন মনে হচ্ছে, মায়ের সেই ছোটবেলার আদর এক নিমেষেই মুছে যাবে।

ফোনটা রেখে দিলাম। বাঁচবোই আর কদিন। কিছু নাম্বার ফোনে থেকে গেলে সমস্যা কি? "মা" নাহল ফোনের কন্টাকস লিষ্টেই বেঁচে থাক, যতদিন আমি বেঁচে আছি।


Tags: bangla story book pdf, bangla story pdf, বাংলা রহস্য গল্প, হাসির গল্প, bangla story for kids

Comments

Popular Posts